ঢাকাসোমবার , ২৯ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিছনাকান্দিতে মাটি চাপায় এক শ্রমিক নিহত, আহত ৩

admin
জানুয়ারি ২৯, ২০১৮ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

শাহ আলম,গোয়াইনঘাট থেকে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার গো-চর ভূমি থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন করতে গিয়ে গর্তের পাড় ধসে মাটি চাপায় আলিনুর (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সে হবিগঞ্জের বানিয়াচং থানার গুনই গ্রামের আরিফ মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে বিছনাকান্দির গো-চর এলাকায় লিটন ও এনামের গর্ত থেকে আলিনুর সহ কয়েকজন শ্রমিক পাথর উত্তোলন করে আসছিল। এ সময় হঠাতই গর্তের পাড় ধসে মাটি চাপা পড়ে আলিনুরসহ চারজন জন শ্রমিক আহত হয়। গুরুতর আহত অবস্থায় আলিনুরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বিছনাকান্দি পাথর কোয়ারিতে মাটি চাপায় এক শ্রমিক নিহত ও অপর ৩ শ্রমিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স/এষ্