ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিএসএফকে হারিয়ে দিল বিজিবি

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ও ভারত দুই দেশের সীমান্তরক্ষীদের প্রীতি বাস্কেটবল ম্যাচে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে জাতীয় বাস্কেটবল জিমনেশিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪০-২৯ পয়েন্টে জয় পায় বিজিবি।

বিজিবি ও বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন উপলক্ষে ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

ম্যাচ চলাকালে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ও বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা। এছাড়া মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে অংশগ্রহণকারী দুই দেশের প্রতিনিধিরা প্রীতি বাস্কেটবল ম্যাচ উপভোগ করেন।

খেলা শেষে দুই দেশের মহাপরিচালক বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

স/শা