ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে : এমপি রনজিৎ কুমার রায়

admin
জানুয়ারি ৬, ২০২০ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: এমপি রনজিৎ কুমার রায় বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ও মেধাবী ছাত্রদের সংগঠন। তাই মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতিতে অংশগ্রহন করে স্বপ্নের সোনার বাংলা গড়ার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবকের দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও মুক্তিযুদ্ধের চেতনায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে দেশ, সমাজের কল্যাণে কাজ করতে হবে। তবেই বাংলাদেশ আধুনিক ও উন্নত দেশ হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়াবে। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ছাত্রলীগকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী।

উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায়, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, সুভাষ দেবনাথ অভিরাম, আয়ুব হোসেন বাবলু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কার সিকদার, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, গোলাম সরোয়ার, শচীন্দ্র নাথ বিশ্বাস, যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জান লিটন, যুবলীগ নেতা, আফজাল হোসেন সঞ্জিব, এনায়েত হোসেন লিটন, রবেল রানা, রিয়েল হোসেন, এম এ আওয়াল, সাবেক ছাত্রলীগ নেতা, নাজমুল হুসাইন নান্নু, আলমগীর সিদ্দিকী, রেহমান জেমাম বাবু।

ছাত্রলীগ নেতা, সোয়াইব আহম্মেদ, হুমায়ুন লস্কার, সুরঞ্জিত অধিকারি পলক, আতাউল্লাহ সোহান, মোস্তফা আমির সুমন, শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহ-জালাল। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স/এষ্