ঢাকাসোমবার , ২৯ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিএনপি এখন আদালতকে হুমকি দিচ্ছে , মুন্সীগঞ্জে ওবায়দুল কাদের

admin
জানুয়ারি ২৯, ২০১৮ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা আওয়মিলীগের প্রতিনিধি সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আওয়ামিলীগকে ক্ষমতাচুত্ব করতে চায়। বিএনপি এখন রাজণীতিকে ক্যাম্পাসে নিয়ে গেছে । আদালতের রায়ের বিরুদ্ধেও তারা হুমকি দিচ্ছে । মামলা তো তত্বাবধায়ক সরকারের সময় দুদুক করেছে । সরকার মামলা করেনি। আদালতে তথ্য প্রমানের ভিত্তিতে বিচার হবে। আদালতের রায় নিয়ে কোন রাজনীতি করা হলে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে জনগন। রবিবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামিলীগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন, তিনি আরো বলেন,বঙ্গবন্ধু এনে দিয়েছে স্বাধীনতা আর শেখ হাসিনা দিচ্ছে জনগনকে মুক্তি। খালেদা জিয়াকে উদ্যেশ্য করে তিনি বলেন আদালতের রায়ের বিরুদ্ধে যাবেন না । আমাদের অনেক এমপি, মন্ত্রী এবং ছাত্রলীগ নেতার সাজা হয়েছে। অনেকে কারাগারে আছে আবার অনেকে হাজিরাও দিচ্ছে । বিশ্বজিত হত্যা মামলায় ছাত্রলীগের কর্মীর যাবত জীবন কারাদন্ড হয়েছে। বিএনপি রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এখন নালিশ পার্টিতে পরিনত হয়েছে । কবে তারা আন্দোলন করবে ? । খালেদা জিয়া ঈদের আগে আন্দোলনের ঘোষনা দিয়ে তার ব্যান্টিব্যাগে করে আন্দোলন নিয়ে লন্ডন চলে যায়। আষাড় মাসের সব গর্জনে বৃষ্টি আসেনা । বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আর আসবে না। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে মনোনয়ন হবে নেত্রীর কাছে । প্রতি তিনমাস পর পর জনমত জড়িপ হবে এবং সেই আপডেট নিয়ে মনোনয়ন বোর্ডে শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন পাবেন একজন। আগামী নির্বাচনে নারী আর তরুন ভোটাররা হবে আ”লীগের বিজয়ের অন্যতম হাতিয়ার ।

জনগনকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোবাবেলা করা হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পূর্তমন্ত্রী আব্দুল মান্নান খাঁন, উপদেষ্টা সদস্য রিয়াজুল কাউসার, মকুল ঘোষ, কেন্দ্রীয় আ”লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ, যুগ্না সাধারন সম্পাদক ডা.দীপু মনি এমপি প্রমুখ।

সভায় জেলা আ”লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, ফজিতালুন্নেসা ইন্দিরা এমপি। প্রতিনিধি স¤েœলনে আগামী নির্বাচনে করনীয় বিষেয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রধান করা হয় । আ”লীগের নেতারা সরকার দলীয় এমপিদের সমালোচনা করে বক্তব্য প্রদান করেন। এই সম্মেলনে জেলা, উপজেলা ও শহর কমিটির ৫ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

স/এস্