ঢাকাবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিএনপির কেন্দ্রীয় অফিস ঘিরে রেখেছে পুলিশ

admin
ফেব্রুয়ারি ১, ২০১৮ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেখানে দলের কোনো নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে রাত ১১টার দিকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

ঢাকায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠিয়েছে আদালত। একই ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে দলের সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে তিন দিন এবং আরও ৫৩ নেতাকর্মীকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এর ফলে বিএনপির নেতকর্মীরা রয়েছে চরম আতঙ্কে। এ ঘটনার পর, রাত ১০টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি আলোচনা সভায় বসছিলেন রুহুল কবির রিজভীসহ অন্যান্য সিনিয়র নেতাকর্মীরা।

বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয় কেন্দ্রীয় কার্যালয়ে। এখন অবধি কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে মঙ্গলবার বিকালে খালেদা জিয়া গুলশানের বাসায় ফেরার পথে হাই কোর্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপিকর্মীরা। ওই ঘটনায় বেধড়ক পিটুনির শিকার হন কয়েকজন পুলিশ সদস্য, ভাংচুর হয় তাদের গাড়ি ও আগ্নেয়াস্ত্র। এ ঘটনার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স/এষ্