ঢাকামঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিএনপিকে ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট

admin
জানুয়ারি ৩০, ২০১৮ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেভাবে অগণতান্ত্রিক পন্থা আঁকড়ে ধরেছে এটাই তাদের ভাঙার জন্য যথেষ্ট।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু জাদুঘরের বিপরীত পাশে ঢাকা-১০ আসনের আ. লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

কাদের বলেন, মামলার ভয়ে বিএনপি তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে। তাদেরে ইমানের জোড় কম। হালকা পালকের ন্যায়। আদালতের রায়ের আগেই বিএনপির গঠণতন্ত্র থেকে ৭ ধারা নির্বাসনে পাঠিয়েছে। এখন পাগল দুর্নীতিবাজরাও বিএনপির সদস্য হতে পারবে। রাতের অন্ধকারে এক কলমের খোঁচায় বিএনপি গঠনতন্ত্রের ৭ ধারা বাদ দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপিতে কোনো গণতন্ত্র নেই। তারা ১ বছর ১০ মাসেও কেন্দ্রীয় কমিটির মিটিং করেনি। বিএনপি সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে এখন আদালতের বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছে। নির্বাচনী এলাকায় সমাবেশ করার সাহস নেই বিএনপির। বিএনপি ঘরে বসেই ভাঙা রেকর্ড বাজায়।

অনুষ্ঠানটি নতুন সময় লাইভ করেছে।

 স/গদ