ঢাকারবিবার , ১২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিআরটিএ’র ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহে সাতক্ষীরায় চিত্রাংকন প্রতিযোগিতা

admin
মে ১২, ২০১৯ ২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা থেকে শেখ আমিনুর হোসেন : “জীবন বাঁচান, আওয়াজ তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে “৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ” পালন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ৬ষ্ঠ দিন শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে চিত্রাংকন  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চিত্রাংকন  প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাতক্ষীরা ট্রাফিক পুলিশ বিভাগের টিআই মোঃ মোমিন হোসেন, মেক্যানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মো: আবু জামাল ও জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম রফিক।
উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন।
স/এষ্