ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাহুবলী’র পর ‘সাহো’

nayem ahmed
আগস্ট ১৯, ২০১৯ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: বাহুবলী’র পর প্রভাস এর নতুন সিনেমা ‘সাহো’ বহু প্রতীক্ষিত এই সিনেমা মুক্তি পাবে ৩০ আগস্ট । ইউরোপ, দুবাই, আবুধাবি, হায়দরাবাদ এবং মুম্বাইয়ে সহ দীর্ঘ তিন বছর শুটিং হয় এই সিনেমাটির

সিনেমাটির পরিচালক সুজিত এখন পর্যন্ত একটি মাত্র সিনেমা বানিয়েছেন ‘রান রাজা রান’ (২০১৪)। মাত্র ৪ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছিল ২০ কোটি রুপি। এর ৫ বছর পর তিনি দ্বিতীয় সিনেমা ‘সাহো’ নির্মাণ করেছেন ৩০০ কোটি রুপি বাজেটে।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘সাহো’র টিজার। যেখানে এক্কেবারেই অন্য মোড়কে দেখা গেছে ‘বাহুবলী’ তারকাকে। ‘সাহো’ ট্রেলার দেখে জানা যায়, প্রভাস একজন বিচক্ষণ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন।

এবং এ ছবির মাধ্যমেই দক্ষিণী ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন শ্রদ্ধা কাপুর।

‘সাহো’ সিনেমায় আরো অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ, ভেনেলা কিশোর, মুরালী শর্মা, অরুণ বিজয় প্রমুখ।

প্রিয় নায়কের সিনেমাটি হিট হোক, এমনটাই প্রত্যাশা করে ভক্তরা ‘বাহুবলী’ সুপার হিট হওয়ার পর আরও একবার বড় পর্দায় প্রভাসকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

 

স/এন