ঢাকাসোমবার , ১৫ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাসুয়াড়ি ইউনিয়নকে ইয়োলো জোন ঘোষণা

admin
জুন ১৫, ২০২০ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আজম খাঁন, বাঘারপাড়া(যশোর) : মহামারি করোনার প্রভাবের ভিত্তিতে জোনের তালিকায় বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নকে ইয়োলো জোন ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ এই তথ্য জানান।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৬টা থেকে এ জোন কার্যকর করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নিশ্চিত হওয়া গেছে। যশোরেরর বিভিন্ন এলাকায় তড়িৎ গতিতে জ্যামিতিক হারে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা কমিটির সিদ্ধান্তে স্বাস্থ্য বিভাগ বাসুয়াড়ি ইউনিয়নকে ইয়োলো জোন ঘোষনা করেছে বলে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানিয়েছেন। এ ইউনিয়নের সকল এলাকা এ জোনের আওতাভুক্ত থাকবে।

সরকারি নির্দেশনা মেনেই করোনা প্রতিরোধের জন্য এ ইউনিয়নে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো জানান, এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসময় কঠোর ব্যবস্থা বিদ্যমান রাখা হয়েছে।

কোন প্রকার ব্যত্যয় প্রদর্শিত হলেই সে এলাকায় অভিযান চালানো হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য বাঘারপাড়াবাসীদেরকে সকল বিধি-নিষেধ মেনে চলার আহবান জানান।

স/এষ্