ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাল্য বিবাহ ও পারিবারিক সহিংসতা রোধ বিষয়ক কমিউনিটি এ্যাকশন ডে অনুষ্ঠিত

admin
জুলাই ২৬, ২০১৭ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

“আমি পারি, আপনি পারেন, আমরাই পারি বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা বন্ধ করতে” এই স্লোগানকে সামনে রেখে ২৫ জুলাই ২০১৭ মঙ্গলবার দুপুর ২:৩০ টায় ভিএসও আইসিএস, খুলনা ও স্থানীয় যুব ক্লাব সমূহের উদ্যোগে সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠ প্রাঙ্গণ, সাচিবুনিয়া, বটিয়াঘাটা, খুলনায় বাল্য বিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক “কমিউনিটি এ্যাকশন ডে” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাম চন্দ্র সাহা, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক মামুন, লবনচরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল মালেক, সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অজিত কুমার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভিএসও বাংলাদেশের আইসিএস প্রজেক্ট ম্যানেজার মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জলমা চকরাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃদুল মন্ডল, হোস্ট পরিবারের পক্ষে গোবিন্দ মল্লিক, আলোর তৃষ্ণা ক্লাবের সভাপতি তিমির মজুমদার, চকরাখালী যুব সংঘের সভাপতি উদয় রায় চৌধুরী, ভিএসও আইসিএস ইউকে ভলান্টিয়ার এলিস ¯েœল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক সচ্চিদানন্দ বিশ্বাস, আইসিএস খুলনা প্রজেক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ, প্রজেক্ট অফিসার মোঃ আজিজুর রহমান, ঝড়ভাঙ্গা ইয়াং পাওয়ার ক্লাবের সভাপতি কনক গোলদার, সাচিবুনিয়া একটিভ কমিউনিটি ক্লাবের সভাপতি সুজন মিস্ত্রি এবং ভিএসও আইসিএস ভলান্টিয়ারবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিএসও আইসিএস বাংলাদেশী ভলান্টিয়ার হ্যাপি হাজরা ও ইউকে ভালান্টিয়ার ক্লারিসা হারমান।
বক্তারা বলেন, বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা বন্ধে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে সফল করতে সকল নাগরিককে সচেতন হতে হবে। নাগরিক সচেতনতা ব্যতিত বালবিবাহ ও পারিবারিক সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। তাই বক্তারা আহ্বান জানান, বাল্য বিবাহ ও পারিবারিক সহিংসতা বন্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে।
আলোচনা শেষে স্থানীয় যুব ক্লাবসমূহ এবং ভিএসও আইসিএস ভলান্টিয়ারদের অংশগ্রহনে সাংকৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় মঞ্চস্থ হয় সচেতনতা মূলক নাটক “নির্যাতিত সমাজ”।

—প্রেস বিজ্ঞপ্তি

স/এষ্