কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে খোলা জায়গায় রাতের বেলায় ট্রাক ট্রাক বালু ফেলে দখলের চেষ্টা করছেন মামুন ও উপজেলা মোড়ে অবস্থিত অটোপার্টস মোটরসাইকেল ওয়াশ সার্ভিসের মালিক ডোনার নামে দুই প্রভাবশালী ব্যক্তি।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহাগ রানা তা বাঁধা না দিয়ে অনেকটাই নিশ্চুপ রয়েছে। এতে অনৈতিক সুবিধা নিয়ে নিশ্চুপ ও নিষ্ক্রিয় রয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
অনুসন্ধানে জানা গেছে, প্রকৃত পক্ষে প্রাণিসম্পদ অফিসের সামনে খোলা জায়গাটি দখলের চেষ্টায় রাতের আধারে বালু ফেলে দখলের চেষ্টা করছে মামুন ও অটোপার্টস মোটরসাইকেল ওয়াশ সার্ভিসের মালিক ডোনার নামে দুই প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি স্থানীয়রা প্রাণিসম্পদ কর্মকর্র্তাকে জানালেও এখন পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে কোন প্রকাশ ব্যবস্থা গ্রহণ করেননি তিনি।
স্থানীয়রা বলছে,প্রাণিসম্পদ কর্মকর্তা মোটা অংকের অর্থ নিয়ে জায়গাটি দখল করে দিতে নতুন কৌশল এটেছেন। তাই রাতের আধারে বালু ফেলেছেন তারা। এই নিয়ে পাড়া মহল্লাজুড়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
এ ব্যাপারে অভিযুক্ত অটোপার্টস মোটরসাইকেল ওয়াশ সার্ভিসের মালিক ডোনার বলেন, অনেকেই বিভিন্ন রকম কথা বললে। বাড়ির সামনে কিছু একটা করবো। জায়গাটি পরিত্যক্ত তাই বালু ফেলেছি। রাতে বালু ফেলেছি এটা ঠিক। আমি ওই খানে ট্রাকে করেই বালু ফেলেছি।
তবে প্রাণিসম্পদ কর্মকর্তা আমাকে ডেকেছিলেন। উনার সাথে কথা হয়েছে আমার।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহাগ রানা বলেন,অনৈতিক সুবিধা নেওয়া হয়নি। কেউ যদি বলে থাকে এটা তার মিথ্যা কথা। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি। অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন,সরকারি সম্পত্তিতে কাউকে বালু ফেলে দখল করতে দেওয়া হবে না। বালু ভরাটের বিষয়ে খোঁজ-খবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স/এষ্

