ঢাকাবুধবার , ২০ মার্চ ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাবা আদমের মাজার জিয়ারত করেছেন এ্যাড.হাজী গোলাম মাওলা তপন


মার্চ ২০, ২০১৯ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : আসন্ন মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. হাজী গোলাম মাওলা তপন বাবা আদমের মাজার জিয়ারত করেছেন। বুধবার বিকালে মিরকাদিমের দরগা বাড়ীতে ভারত বর্ষের সুফী সাধক ও ইসলাম প্রচারে শহীদ হযরত বাবা আদম (রহ.) মাজারে যান তিনি। মাজার জিয়ারত শেষে তিনি তার সমর্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল মার্কায় ভোট চাইতে বের হন।

এরপর তিনি মিরকাদিম, পঞ্চসার, বিনোদপুর ও এর আশপাশ এলাকায় ব্যাপক গণসংযোগ করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভাইস চেয়ারম্যান পদে তাকে টিউবওয়েল প্রতিকে ভোট দেওয়ার আহব্বান জানান। এ সময় তিনি ভোটারদের দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা গ্রামকে শহরে উন্নিত করার লক্ষে তিনি কাজ করবেন এবং তাকে নির্বাচিত করলে তিনি আমৃত্যু পর্যন্ত মানুষের সেবার কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
স/রর