ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাবার আদর্শ ধারন করে সারাজীবন মানুষের সেবা করতে চাই : রাসেল

admin
নভেম্বর ৯, ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাবার আদর্শ ধারন করে সারাজীবন মানুষের সেবা করতে চাই : রাসেল

শাহজাহান শোভন, টঙ্গী থেকে : বাবার আদর্শ বুকে ধারন করে সারাজীবন মানুষের সেবা করে যেতে চাই, আপনারা আহসান উল্লাহ মাস্টারের স্মরণে আজ সমাবেশে জনসমুদ্রে পরিণত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি।

আমার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা ছিলেন। মৃত্যুর পরে আপনারা তার জন্য প্রতিবাদে মুখরিত হয়ে উঠেন। আমাকে আপনারা বারবার নির্বাচিত করেছেন, এজন্য আপনাদের কাছে আমার পরিবার ঋণী। গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টারের, শেখ হাসিনার ও আওয়ামীলীগের ঘাটি। আমরা সকলে মিলেমিশে দলের জন্য এক হয়ে কাজ করবো।

যে কোন সমস্যা সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব। উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক হয়ে যাই। গতকাল গাজীপুরের টঙ্গীতে সাবেক সংসদ সদস্য শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এসব কথা বলেন ।

গতকাল সোমবার বিকেলে টঙ্গী চেরাগআলী ট্রাকষ্ট্যান্ডে এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ: কাজী ইলিয়াস আহম্মেদের পরিচালনায় জন্মবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি আসাদুর রহমান কিরন, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী নীলিমা আক্তার লিলি, কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, নাসির উদ্দিন মোল্লা, সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য আমান উদ্দিন সরকার, কাইয়ুম সরকার, আরিফুর রহমান পলাশ, বিল্লাল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সনজিত মল্লিক বাবু, সিনিয়র সহ সভাপতি নূর মোহাম্মদ মামুন, মোয়াজ্জেম হোসেন, গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি মো: হেলাল উদ্দিন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কে এম নাসির উদ্দিন, টঙ্গী কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু প্রমুখ।

শহীদ আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন উপলক্ষে টঙ্গী মিছিলের নগরীতে পরিণত হয়েছে। আওয়ামীলীগের প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে বাধ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উচ্ছাসে শ্লোগানে শ্লোগানে সমাবেশে যোগদান করেন। আলোচনা শেষে শহিদ আহসান উল্লাহ মাস্টারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

স/এষ্