ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাফুফে সহ-সভাপতি হ্যাপি পেলেন লক্ষ্মীপুরে সংবর্ধনা

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ৩, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাফুফে সহ-সভাপতি হ্যাপি পেলেন লক্ষ্মীপুরে সংবর্ধনা

জুনায়েদ আহম্মেদ, প্রতিনিধি,লক্ষ্মীপুর ।। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নব-নির্বাচিত সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিকে লক্ষ্মীপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) রাতে পৌর শহরের জেলা টাউন হল মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সম্মিলিত ক্রীড়া সংগঠক। ক্রীড়া ব্যক্তিত্ব আবুল মোবারক ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ন-আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান ও জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।

এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নব-নির্বাচিত সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিকে তাঁর নিজ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে সংগঠনটির নবনির্বাচিত সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, জেলা-উপজেলায় প্রশিক্ষিত কোচ নিয়োগ দিয়ে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। লক্ষ্মীপুরে ভালো খেলোয়াড় তৈরি করতে তিনি সর্বাতœক চেষ্টা করবেন বলেও জানান।

স/এষ্