হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২.১১.১৯) বেলা ১১টায় শিরগ্রাম গ্রামীণ ব্যাংক চত্বরে বানা ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক মো. ইমাম হোসেন মিলুর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএম আকরাম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, পৌর মেয়র মো. সাইফুর রহমান (সাইফার), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন তারা, ইকবাল হোসেন চুন্নু, আব্দুর রউফ তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান কামাল আতাউর রহমান সাইকোলন প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বানা ইউনিয়নের উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তরুণ সমাজ সেবক মো. ইমাম হোসেন মিলুকে সভাপতি নির্বাচিত করা হয়।
স/এষ্

