রাজশাহীতে বাদীকে ধমক দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার
অভিযোগ পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে!
ইফতেখায়ের আলম: নারী ও শিশু নিযাতন মামলার বাদী মৌসুমিকে (২০) মুঠোফোনে ফোন দিয়ে পিবিআই অফিসে ডেকে ধমক দিয়ে এবং বাদি, বাদির বাবা-মা ও অন্য সাক্ষীদের সাথে তুইতুকারি করে অসম্মানজনক ভাবে কথা বলে এবং ধমক দিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বের করে দিয়েছে ইন্সপেক্টর শামীম বলে অভিযোগ করেছেন বাদির মা’ এবং বাবা।
মৌসুমিকে বলেন, ইন্সপেক্টও শামীম আমাকে ফোন দিয়ে বলেন, আপনার মা-বাবা সহ ৩ জন সাক্ষী নিয়ে বুধবার দুপুর ২টায় পিবিআই অফিসে উপস্থিত হবেন। কথা মতো তিনজন সাক্ষী ও মা-বাবাকে নিয়ে উপ-শহরস্থ পিবিআই অফিসে যান মৌসুমি।
এসময় ইন্সপেক্টর শামীম তাকে ধমক দিয়ে বলেন, বাচ্চাতো আগেই মারা গেছে মামলা করেছেন কেন? পরে প্রেগনেন্সির কাগজগুলো দেখতে চান। কাগজগুলো দেখানো হলে তিনি প্রসঙ্গ পরিবর্তন করে একটি সাদা কাগজের তিন জায়গায় মৌসুমির স্বাক্ষর নিয়ে অফিসে কক্ষের বাইরে বের করে দেন।
মৌসুমির মা আঙ্গুরাকে ডেকে একই ভাবে মৌসুমির বাবা মো. মহসিনকেও ধমক দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেন ইন্সপেক্টর শামীম। এরপর ইন্সপেক্টর শামীম সাক্ষীদেরও সাদা কাগজে স্বাক্ষর নেন এবং ভয় দেখান আদালতে সাক্ষী না দেওয়ার জন্য।
মৌসুমির মা বলেন, গত ২০১৭ সালের ১৭ ডিসেম্বর নগরীর চন্দ্রিমা থানার মাজদার রহমানের ছেলে মো. মাসাদুল হাসানের সাথে তার মেয়ে মৌসুমির বিয়ে হয়। সংসার জীবনে তাদের মেহেরীমা জান্নাত তুবা নামের দুই বছর বয়সি একটি সন্তান রয়েছে। তারা ৬ মাস স্বাভাবিকভাবে দাম্পত্য জীবন পরিচালনা করেন। এরপর বিভিন্ন অজুহাতে শুরু হয় শারীরিক ও মানুষিক নির্যাতন।
এরপর গর্ভবতী অবস্থায় গৃহবধূ মৌসুমিকে ব্যাপক মারপিট ও পেটে লাথি মেরে আহত করা হয়। এতে গৃহবধূর রক্তক্ষরণ শুরু হয়। পরে গত ২৩ জানুয়ারী দিবাগত রাত ১০টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরের দিন ২৪ জানুয়ারী বেলা ১১টার দিকে শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করান।
পরে বাড়িতে নিয়ে গিয়ে অসুস্থ মৌসুমিকে আবারো ব্যাপক মারধর করে স্বামী ও তার পরিবারের লোকজন। পরে রাসিকের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর উম্মে সালমা বিষয়টি জানতে পেরে মৌসুমির মা-বাবাকে ডাকেন এবং চন্দ্রিমা থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে চন্দ্রিমা থানার এসআই রেজাউল ও সঙ্গীয় ফোর্স গৃহবধূকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন। পরের দিন ২৬ জানুয়ারী হাসপাতাল থেকে বাড়ি যান মৌসুমি। ওই দিনই তার স্বামীর দেওয়া তালাকের নোটিশ হাতে পান গৃহবধূ মৌসুমি।
এ ঘটনায় রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১) আদালতের দারস্থ হন। নারী শিশু নির্যাতন দমন আইনের ১১(খ)/৩০ (সংশোধনী ২০০৩) তৎসহ ৩১৩ দঃ বিঃ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন আদালত।
এরই ধারাবাহিকতায় বুধবার পিবিআই ইন্সপেক্টর শামীম ও তার উর্দ্ধতন কর্মকর্তা সাক্ষীর জন্য মামলার এ ব্যাপারে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের ইন্সপেক্টর শামীম বলেন, ধমক দেওয়া ও সাদা কাগজে স্বাক্ষর দেওয়ার অভিযোগ সঠিক নয়। তাদের বক্তব্য নেওয়া হয়েছে এবং সাক্ষীদের সাক্ষ্য লিপিবব্ধ করে তাতে স্বাক্ষর নেওয়া হয়েছে।
স/এষ্

