ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস-৯ মিনি

admin
নভেম্বর ১৮, ২০১৭ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বাজারে আসছে চার ইঞ্চি স্ক্রিনের স্যামসাং গ্যালাক্সি এস-৯ মিনি। মার্চ মাস নাগাদ ফোনটি দোকানে পাওয়া যাবে বলে নির্মাতা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানা গেছে, গ্যালাক্সি এস-৯ মিনি ফোনে থাকছে এজ-টু-এজ স্ক্রিন। গ্যালাক্সি এস ৯ বা ৯+ এর বিশেষত্ব এই ফোনে না থাকতে পারে।

তবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, গ্যালাক্সি এস-৭ ও গ্যালাক্সি এস-৮ বাজারে ছাড়ার সময় এদের মিনি ভার্সন আসবে বলে বাজারে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত এই ফোনগুলো বাজারে আসেনি।

কিছুদিন আগেই আত্মপ্রকাশ করেছে গ্যালাক্সি এস-৮ ও গ্যালাক্সি এস-৮ প্লাস ফোন দুটির লুক গ্রাহকদের মন জিতে নিয়েছে। অবিশ্বাস্য ফিচার্স রয়েছে এই ফোন দুটিতে। দুটি ফোনেই রয়েছে যথাক্রমে ৫.৮ ইঞ্চি ও ৬.২ ইঞ্চি স্ক্রিন। ২৯৬০x১৪৪০ পিক্সেল, রেজুলেশন এবং সুপার অ্যামোলেড প্যানেল। ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি।

এই ফোনটি বাজারে আসলেও তা গ্রাহকদের মন জয় করবে বলেই মনে করা হচ্ছে। -জি নিউজ।

স/মা