বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসের প্রায় কোটি টাকার সম্পদ অরক্ষিত
নিজস্ব প্রতিবেদক
বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসের নাইট গার্ড মফিজুর রহমান সরকারি দায়িত্ব পালন না করে বাড়িতে রাত কাটান । এ কারনে অফিসের গুরুত্বপূর্ণ কম্পিউটার বই পুস্তাক চুরির আশাংকা রয়েছে । দীর্ঘদিন যাবৎ দিনে ডিউটি করে আসলেও অফিসের কর্মকর্তা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি । অথচ তার নিয়োগ পত্রে উল্ল্যেখ রয়েছে গার্ড।নাইটগার্ড মফিজ প্রতি মাসে বেতন তুলে কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারতকে কিছু টাকা ধরিয়ে দেন বলে গুজব রয়েছে। এ কারনে তাকে (মফিজ কে) কিছু বলেনা। অন্য আর একটি সুত্রে জানাগেছে,১৮সালের জন্য উপজেলার সকল প্রতিষ্টানের পাঠ্যপুস্তক ইতোমধ্যে অফিসে এসে গেছে। আইসিটি বিভাগের প্রায় ৭০ লক্ষ টাকার সরকারি সম্পাদ রয়েছে এ অফিসে।তার পরেও অজ্ঞাত কারনে অফিসে নাইট ডিউটি পালিত হচ্ছে না। এ ব্যাপারে বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসের নাইটগার্ড মফিজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে সে জানায় ,“আগের অফিসার তাকে মৌখিকভাবে এ দায়িত্ব দেওয়ার পর হতে আমি রাতের বদলে দিনে কাজ করছি।”এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার নুরমোহাম্মদ তেজারতের সঙ্গে বার বার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এলাকাবাসী বিষয়টি ক্ষতিয়ে দেখা সহ ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছে।
স/মা

