স্টাফ রিপোর্টার
গতকাল বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন এক সড়ক দুর্ঘটনায় অাহত হয়েছেন।
জানা গেছে,বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নারিকেল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন গতকাল যশোর শিক্ষা বোর্ড হতে বাড়ি ফেরার পথে হাশিমপুর বাজারেরর পার্শে তার মটর বাইকের সাথে একজন সাইকেল অরোহীর দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় তার ডান পা ভেঙ্গে যায়।অাহত সাধারণ সম্পাদকের পা অপারেশন করা লাগবে বলে তার চিকিৎসক জানিয়েছে বলে মোবাইলে তিনি জানান।এব্যাপারে তিনি সকলের দোয়া কামনা করেছেন।
স/মা

