পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায়
বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক তপন কুমার মন্ডল পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে হুংকার দিচ্ছেন। তিনি আহত অফিস সহায়ক আব্দুস সামাদকে বিভিন্ন মাধ্যম দিয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়ায় সে ভীত-সন্ত্রস্থ হয়ে পড়েছে। ।
বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আব্দুস সামাদ জানিয়েছে ,মঙ্গলবার অপরিচিত দুই যুবক হাসপাতালে এসে হাসপাতাল ছেড়ে চলে যেতে বলেছে। এদিকে গতকাল সকালে অফিসে কাজ করতে আসা কয়েকজন শিক্ষক এর সামনে তপন কুমার মন্ডল বলেছে সাংবাদিকরা পত্রিকায় লিখে আমার কিছুই করতে পারবে না।তপন কুমার মন্ডল বাঘারপাড়া পৈারসভায় বাড়ি হওয়ায় অফিসে তার একক অধিপাত্য বিস্তার করে চলছে। তার খবরদারিতে বাঘারপাড়ার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অতিষ্ট হয়ে উঠেছেন। অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতার নাম ভাঙ্গিয়ে তিনি অফিসের কর্মকর্তাদেরও মানেন না। তার টেবিলে কোন প্রতিষ্ঠানের কাজ থাকলে তা টাকা ছাড়া সম্পন্ন হয়না। এমন অসংখ্যা অভিযোগে অভিযুক্ত তপন মন্ডল অফিস সময়ে অফিসের ব্রডব্যান্ড ইন্টারনেটে (অনলাইনে) পাসপোর্টের সিরিয়ালের কাজসহ স্কাইপের মাধ্যমে ভারতে হোমিও ডাক্তারের ক্লাসও করেন। উল্লেখ্য গত সোমবার অফিস অভ্যন্তরে তপন কুমার মন্ডল অফিস সহায়ক আব্দুস সামাদকে মারপিট করে আহত করেন।
স/এষ্

