বাঘারপাড়(যশোর) প্রতিনিধি : গতকাল শনিবার বাঘারপাড়ার ভেন্যুতে জেমকন ২য় বিভাগ ফুটবল লীগের ৪র্থ ম্যাচে ১-১ গোলে ড়্র হয়েছে। খেলায় প্রতিদ্বন্দিতা করে যশোরের শেকড় ও সৃষ্টি একাদশ। বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্টিত হয়।
খেলার দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে শেকড়ের তমিজ গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেয়। এর ১০ মিনিট পর সৃষ্টির জিয়াউর গোল করে দলের সমতা ফিরিয়ে আনে। সৃষ্টি ২টি খেলায় ১ পয়েন্ট অর্জন করেছে। সমান সংখ্যাক শেকড়েরও একই অর্জন। খেলায় সৃষ্টির গোল রক্ষক আনিস ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। খেলা পরিচালনার দায়িত্বছিলেন মুস্তাফিজুর রহমান হাফিজ ।
স/এষ ্

