বাঘারপাড়া পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা কর্মচারীরা অফিস সময় মানছেনা
বাঘারপাড়া(যশোর): বাঘারপাড়া পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সময় মেনে অফিস না করার অভিযোগ পাওয়া গেছে। গত সোম ও মঙ্গলবার সকাল ১০টা ৪০মিনিটের সময় অফিসে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সে সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম জাফরী ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি ঝরনা খাতুনকে অফিসে পাওয়া যায়নি।
এ অনুপস্থিতির কারণে মাঠ পর্যায়ে এফপিআই (পরিবার পরিকল্পনা কল্যাণ পরিদর্শক) ও এফডব্লিউএ (পরিবার কল্যাণ সহকারি) কার্যক্রমও সঠিক তদারকি হচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টজনেরা। সরকারের সর্বশেষ আদেশ অনুযায়ি, মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকা বাধ্যতামূলক। অন্যদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসে থাকার নিয়ম রয়েছে।
এদিন সকালে পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারি আবু হেনা মোস্তফা কামাল ও সাংবাদিকদের ভুল তথ্য দিয়েছেন। তার কাছে দুইজনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, জাফরী স্যার ছুটিতে আছেন এবং ঝরনা আপা উপজেলা হিসাব রক্ষণ অফিসে গেছেন। কিন্তু এসএম জাফরীর ছুটির কোন দালিলীক প্রমান দেখাতে পারেননি এবং ঝরনা খাতুনকে বেলা ১২টা পর্যন্ত হিসাব রক্ষণ অফিসে পাওয়া যায়নি ।
এদিকে ঝরনা খাতুনের বিরুদ্ধে রয়েছে অফিসের মাঠ পযার্য়ের কর্মচারীদের টিএবিল (ভ্রমন ভাতা) হতে ৩০%, চিত্ত বিনোদন ভাতা হতে ১২শ টাকা কর্তন, কাগজ কলম ও কার্বণ কাগজ বিতরণের পরিমান না লিখে স্বাক্ষর নেওয়া।
জানতে চাইলে পরিবার পরিকল্পনা সহকারি ঝরনা খাতুনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তার সন্তান বলে ’মা’ নামাজে আছেন। পরবর্তিতে চেষ্ঠা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম জাফরী বলেন অসুস্থতার কারনে দুই দিন অফিসে যাইনি ।
যশোর জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক শবনম মমতাজ রোজী মোবাইল নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স/এষ্

