ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়া উপজেলা পরিষদ উপ-নিবার্চন, আওয়ামীলীগ-বিএনপির প্রার্থী সহ তিন জনের মনোনয়ন জমা

admin
নভেম্বর ১৫, ২০২০ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া উপজেলা পরিষদ উপ-নিবার্চন, আওয়ামীলীগ-বিএনপির প্রার্থী সহ তিন জনের মনোনয়ন জমা

বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁন : বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ- নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপির মনোনীত প্রার্থী সহ মোট তিন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমা প্রদানের শেষ দিনে তিন প্রার্থীই বাঘারপাড়া নির্বাচন অফিসের সহকারী রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী, বিএনপি মনোনীত প্রার্থী শামছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিএম রেজাউল ইসলাম ওরফে দ্বীন মোহাম্মদ (দিলু পাটুয়ারি)।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আতিয়ার রহমান সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, দাহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
বিএনপির প্রার্থী শামছুর রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাথে ছিলেন পৌর বিএনপির আহবায়ক আব্দুল হাই মনা, উপজেলা যুব দলের আহবায়ক এখলাচ হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম টিপু, স্বেছাসেবক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পৌর যুব দলের সদস্য সচিব হিরু আহম্মদ প্রমুখ।

স্বতন্ত্র প্রার্থী জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিএম রেজাউল ইসলাম ওরফ দ্বীন মোহাম্মদ (দিলু পাটুয়ারি) এর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুন্সি বাহার উদ্দিন, দাহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সরোয়ার , ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস আলী, ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেয়ার ক্ষেত্রে বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছেড়ে তাকে পদত্যাগপত্র জমা দিতে হয়েছে।

স/এষ্