বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনকালী সহিংসতায় নিহত টিটো হত্যা মামলার আসামি গ্রেফতার
বাঘারপাড়া(যশোর): যশোরের বাঘারপাড়ায় উপজেলা পরিষদের উপনির্বাচনকালীন সহিংসতায় নিহত খালেদুর রহমান টিটো হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি নুর মোহাম্মদ পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরপর মামলার ছয় নম্বর আসামি বাবুকে আটক করে আদালতে পাঠায় বাঘারপাড়া থানা পুলিশ।
বুধবার (২৩ ডিসেম্বর ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টিটো হত্যা মামলার আসামী নুর মোহাম্মদ পাটোয়ারীকে কালীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ উদ্দীন গ্রেফতারের বিষয়টা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগের দিন সন্ধ্যায় নির্বাচনী সহিংসতায় খালেদুর রহমান টিটো (২৮) নামে এক যুবক নিহত হন।
এ ঘটনায় ১০ ডিসেম্বর বাঘারপাড়া থানায় নিহত টিটোর ভাই বদর উদ্দীন বাদী হয়ে জহুরপুর ইউপি সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আ’লীগ) দিলু পাটোয়ারী ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীসহ ১৭ জনের নামে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন। এ মামলায় অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করা হয়।
স/এষ্

