বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি:
বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এ সাইকেল বিতারন করা হয়। এ উপলক্ষে গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল তুলে দেন। উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান সব্দুল হোসেন খান , প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ইউপি সচিব আব্দুল ওহাব সহ ইউপি সদস্যগন।
আরআর

