বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :
গতকাল বাঘারপাড়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রণজিৎ কুমার রায় এমপি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন-অর রশিদের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিএমএ যশোরের সভাপতি একেএম কামরুল ইসলাম বেনু , উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম, পৌর মেয়র কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম ও আয়ুব হোসেন বাবলু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম ছরোয়ার, জয়নাল আবেদীন, ফয়সাল আহমেদ মিল্টন প্রমূখ। সভার আগে রণজিৎ কুমার রায় এমপি হাসপাতালের তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন।
স/শা

