সাঈদ ইবনে হানিফ :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াদীপুর আলিম মাদ্রাসা ও ঘুনী মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ২৭ ও ২৮ মার্চ বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউ.পি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ৬নং ওয়ার্ড ইউ.পি সদস্য মোঃ সুলতান মাহমুদ রাজা, মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইসমাইল মোল্যা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ছলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া ২৮ মার্চ স্থানীয় ওয়াদীপুর আলিম মাদ্রাসায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি ইউ.পি সদস্য মোঃ সাদেকুর রহমান, একই দিন স্থানীয় ঘুনি মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৫নং বসুন্দিয়া ইউ.পি চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান (রাসেল), অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিদের মধ্যে বিভিন্ন প্রকার পুরস্কার বিতরণ করা হয়।
স/এষ্

