নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ,ব্যাক্তিত্বের প্রতিফলন, গণতন্ত্র চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের মতো বাঘারপাড়ায় ও অানন্দমূখর পরিবেশে মাধ্যমিক ও দাখিল মাদরাসায় ‘স্টুডেন্টস কেবিনেট’ নির্বাচন সম্পন্ন হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বাঘারপাড়ার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত একযোগে হয় এ নির্বাচন সম্পন্ন হয়।
করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাজম খাঁন জানান, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন, ভোট কেন্দ্র প্রস্তুতসহ আনুষঙ্গিক সবকিছুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি হবে। এছাড়া শিক্ষার্থীরা নেতৃত্ব মেনে নিতে শিখবে।’
বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন কমিশনার ও ভোটাররা জানিয়েছেন, নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়েই ভোট অনুষ্ঠিত হয়েছে। তারা ভোট দিতে পেরে খুশি।উল্লেখ্য শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার ও নিরাপত্তা কর্মী অর্থাৎ অানসার নিয়োগ করা হয়।
স/এষ্

