ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়ায় সন্ত্রাসী হামলায় চার জন আহত

admin
মার্চ ১৭, ২০১৭ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া : গতকাল বাঘারপাড়ার শালবরাট গ্রামে মৌমাছিতে কামড়ানোকে কেন্দ্র করে চার জনকে পিটিয়ে আহত করছে সন্ত্রাসীরা। আহতরা বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে। স্থানীয় সূত্রে জানাগেছে শালবরাট গ্রামের বাচ্চু মিয়া একই গ্রামের কালি মন্দিরের বট গাছের ডাল ক্রয় করে। গতকাল সকাল এগারটার দিকে ডাল কাটার সময় গাছে থাকা মৌমাছি পথযাত্রি নলডাঙ্গা গ্রামের দুদু মিয়ার ছেলে নয়ন হাসানকে (২৫) কামড় দেয় । এরপর সে বাড়িতে পৌছে পরিবার কে জানায়। এনপন পরিবারের লোক জন সহ পাশ্ববর্তি ভাতুড়িয়া গ্রামের গোলাম রসুলের ছেলে মহিদুল, আব্দুল মজিদের ছেলে সালমান, লিয়াকত আলীর ছেলে আরাফ সহ ২০/২৫ জন সন্ত্রাসী শালবরাহাট গ্রামের বাচ্চু মিয়া (৩৫), শাহাবুর (৪০), শিল্পি বেগম (৩২) ও ময়না খাতুনকে (৪৫) পিটিয়ে আহত করে । আহত সকলেই বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো ।

স/ এষ্