সাইদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) : পারিবারিক কলহের জের ধরে বাঘারপাড়ায় এক হিন্দু পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করেছে আওয়ামীলীগের নেতা কর্মীরা। একজনের অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষনগর গ্রামে এ বর্বর ঘটনাটি ঘটে। স্থানীয় ও বাঘারপাড়া থানা পুলিশ সূত্রে জানাগেছে, গত শুক্রবার রাত আটটার দিকে বাগডাঙ্গা গ্রামের আব্দুল গফফারের ছেলে বাহারুল (৩৫) ও একই গ্রামের শফিয়ার রহমানের ছেলে কাওছারের (৩২) নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী ঘোষনগর গ্রামের তাপস অধিকারের পরিবারের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় তাপসের বাড়ি ঢুকে তার ভাই কানাই (৩০), পিতা চন্না অধিকারি (৬০), চাচা স্বপন (৫৫), কার্তিক (৫০) ও উজ্জল (৪৮) কে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তাপস (৩৫) দৌড়ে ঘরের মধ্যে আশ্রয় নেয়। সন্ত্রসীরা ঘরে প্রবেশ করে তাপসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে বীর দর্পে স্থান ত্যাগ করে। এর পরপরই বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাস্থল থেকে পুলিশ আটজনকে গ্রেপ্তার করে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে রাতভর পুলিশ ঘোষনগর গ্রামে অবস্থান করে।
হিন্দু পরিবারের আহত ছয়জনকে ঘটনার পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাপসের অবস্থা অশংঙ্খাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বাঘারপাড়া থানাপুলিশ জানিয়েছে এ ঘটনায় তাপসের চাচা সর্বেশ্বর অধিকারি বাদি হয়ে মামলা করেছে। মামলা নং ১২। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়েছে।
স/ এষ্

