মোঃ অাজম খাঁন,বাঘারপাড়া(যশোর) থেকে : মঙ্গলবার বাঘারপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত শিশুকলি নার্সারি স্কুলে অানন্দঘন ও মনোমুগ্ধকর পরিবেশে শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত শিশু বরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ বেগম ও উপজেলা পরিষদের বেশ কয়েকজন কর্মকর্তা এবং স্কুলের শিক্ষক বৃৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অন্যান্য অতিথিগন স্কুলের সকল শিশুদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। বিশেষ করে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে বরণ করা হয়। এ সময় স্কুলের সকল শিক্ষার্থীদের সাথে অনেক অভিভাবক ও উপস্থিত ছিলেন।
স/এণ

