বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁন: বৈশাখী গরমে নাভিশ্বাস উঠে যাওয়ায় বাঘারপাড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ব্যাপক হারে কমে গেছে।
এবছর তাপমাত্রা অনেক বৃদ্ধি পাওয়ায় সাধারন মানুষের পাশাপাশি অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। ফ্যানের বাতাস ছাড়া শ্রেনী কক্ষে টিকে থাকা মুশকিল। বিশেষ করে গ্রাম গঞ্জের স্কুল গুলোতে বেশি সমস্য হচ্ছে। গ্রামাঞ্চলে বিদ্যুতের লোডশেডিং অনেক বেশি। এ কারনে গ্রামের মানুষেরা বিদ্যুৎ না থাকার হিসাব রাখে না। হিসাব রাখে সারা দিনে ক’বার বিদ্যুৎ আসল।
সর্বোপরি এখন বোরো ধান তাটার মৌসুম হওয়ায় বেশিরভগ গরীব শিক্ষার্থীরা অনুপস্থিত থাকছে। এ ব্যাপারে কথা হয় করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিশির বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, “এখনও বাঘারপাড়ার বেশিরভাগ স্কুলের কক্ষগুলে টিন শেডের।
যে কারনে গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে। অত্র বিদ্যালয়েও একই অবস্থা। প্রায় ৪০ভাগ শিক্ষার্থী অনুপস্থিত থাকছে।” কথা হয় বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এমদাদ হোসেনের সঙ্গে। তিনিও একই ধরেনের কথা। তিনি জানান, গরম না কমলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়া সম্ভব হবে না।
স/এষ্

