ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ‘শিক্ষক বাতায়ন’ বিষয়ক কর্মশালা

admin
মে ১৬, ২০১৭ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপড়া(যশোর)প্রতিনিধিঃ  ১৬ মে বাঘারপড়ার অাইসিটি ভবনে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে শিক্ষক বাতায়ন ও অাইসিটি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরমোহাম্মদ তেজারতের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা শিক্ষা অফিসার অামিনুল ইসলাম টুকু।এছাড়া অারো উপস্থিত ছিলেন গবেষনা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ও কয়েকজন অাইসিটি বিষয়ক মাষ্টার ট্রেইনার।এ কর্মশালায় জেলা শিক্ষা অফিসার নিজেই শিক্ষক বাতায়নে সদস্য হওয়ার সকল পদ্ধুতি হাতে-কলমে শিক্ষা প্রদান করেন।অন্য ট্রেইনারগন অাইসিটি বিষয়ক বিভিন্ন অালোচনা সহ হাতে-কলমে সেগুলো করে দেখান।প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদেরকে অাইসিটি বেজ্ড শিক্ষকে পরিনত হওয়ার উপর বিশেষভাবে জোর দেন।এছাড়া ১৭ মে/১৭ এর মধ্যে সকল শিক্ষককে অবশ্যই শিক্ষক বাতায়নের সদস্য হতে হবে বলে তিনি জানান এবং   জুন/২০১৭ এর মধ্যে সকল শিক্ষকদেরকে ল্যাপটপ ক্রয়ের অাহবান জানান।এব্যাপারে প্রয়োজনে ব্যাংক লোন গ্রহন করা যেতে পারে বলে তিনি জানান।
স/এষ্