বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: চতুর্থবারের মতো বাঘারপাড়ায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন এস এম শামছুর রহমান । জাতীয় শিক্ষা সপ্তাহ বাঘারপাড়া ২০১৯ বাছাই কমিটি তাকে এ কৃতিত্বের কথা ঘোষনা করেন। শামছুর রহমান বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপক।
শামছুর রহমান খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনতনকাঠি গ্রামের মরহুম সিরাজ উদ্দিন সরর্দার এর পুত্র।
রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৭ সালে বাংলা সাহিত্যে এম,এ ডিগ্রী লাভ করার পর তিনি ১৯৯২ সালে বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে অধ্যাপনা পেশায় যুক্ত হন। উল্লেখ্য ২০১৬ সালে তিনি যশোর জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন ।
স/এষ্

