ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় ল্যাকটেটিং মায়েদের সচেতনতায় হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

admin
আগস্ট ২২, ২০১৭ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ায় ল্যাকটেটিং মায়েদের নিয়ে এক হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের সহায়তা তহবিল কর্মসূচির আওতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিন সকালে পৌরসভায় অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুনর রশিদ, পৌর মেয়র কামরুজ্জামান। এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। ক্যাম্পে তিন শতাধিক ল্যাকটেটিং মায়েদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতামুলক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

স/এষ্