বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়া উপজেলার ৩নং রায়পুর ইউনয়িন ও ৫ নং দোহাকুলা ইউনিয়নে ২০২০-২১ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০মে শনিবার সকাল ১০টায় এ বাজেট ঘোষনা করা হয়।
রায়পুর ইউয়িনে, বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৫শ ৯৮ টাকা, এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১লাখ ৪৩ হাজার ৮শ’২৩ টাকা ও উদ্বৃত্ত ৩৫ হাজার ৭শ’৭৫ টাকা ধার্য করা হয়েছে । এদিন সকালে পরিষদের হল রুমে বাজেট পেশ করেন চেয়ারম্যান মুনজুর রশিদ (স্বপন)। উপস্থিত ছিলেন ইউপি সচিব এনামুল হক, ইউপি সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে ৩১মে রবিবার দোহাকুলা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা করা হয়েছে,পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার এদিন সকালে পরিষদের হল রুমে ২০২০-২০২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ১’ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ১শ’৪৫ টাকা ও ব্যয়ধরা হয়েছে ১’ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা, উদ্বৃও ১’লাখ ১৭হাজার ১শ’৪৫ টাকা রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সাইদুর রহমান, ইউপি সদস্যগন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উল্লেখ্য, দুই ইউনিয়নে বাজেটের উদ্বৃত্ত অর্থ কোথায় ব্যায় হবে , তার কোন ব্যাক্ষ্যা বাজেট উপস্থাপনায় দেওয়া হয়নি। তাই জনমনে প্রশ্ন থেকেই গেলো।
এদিকে ২৮মে বৃহস্পতিবার বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা করা হয়েছে,পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ সরদার এদিন সকালে পরিষদের হল রুমে ২০২০-২০২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করেন।
বাজেটে আয় ধরা হয়েছে ১’ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ১শ’৫০ টাকা ও ব্যয়ধরা হয়েছে ১’ কোটি ৪৪ লাখ ৩ হাজার১শ’৫০ টাকা, উদ্বৃও ২২হাজার টাকা রাখা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সহিদ ইকবাল দ্বিপ, ইউপি সদস্য আব্দুল হামিদ গাজী,সুলতান মাহমুদ তুরাফ মোল্যাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
স/এষ্

