বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি : বাঘারপাড়ায় যৌতুকের বলিতে তিন বছরের সংসারের ইতি ঘটল এক সন্তানের জননী বিজলী খাতুনের। নিহত বিজলী খাতুন বাঘারপাড়া উপজেলার সলুয়া গ্রামের সেলিম বিশ্বাসের স্ত্রী এবং ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নাটুপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
নিহতের দেড় বছরের একটি ছেলে রয়েছে। রবিবারে শশুর বাড়ির লোক-জন তার বোনকে নির্যাতন করে হত্যা করেছে বলে নিহতের ভাই শাহিন অভিযোগ করেন। বিজলীর গলায় ও চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে লাশ যশোর জেনারেল হাসপাতালে রেখে শশুরবাড়ির লোকজন পালিয়ে যায় বলে জানা গেছে। বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তার বোনের উপর নির্যাতন চালানো হত বলে নিহতের ভাই জানান।
আরআর

