ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
নভেম্বর ১২, ২০১৯ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়াঃ যশোরের বাঘারপাড়ায় বাংলাদশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। যুবলীগের অায়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সোমবার উপজেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল ও আলোচনা সভা। এদিন বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কাযার্লয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপস্তিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর সিদ্দিকী, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন হিরা,রুবেল রানা, তুষার,রিয়ল হাসন,ইমতিয়াজ নাসির তুষার,হাদী্উজ্জামান হাদী,উপজেলা স্বেচ্ছাসবকলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ,রুম্মান হাসান,ছাত্রলীগ নেতা সাদি খান হিমেল প্রমূখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কেক কেটে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পলন করা হয়।

স/এষ্