ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় যুবলীগের একাংশের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

admin
ডিসেম্বর ৬, ২০১৯ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর): বাঘারপাড়া উপজেলা যুবলীগের রাজনীতিতে প্রকাশ্যে গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে। বৃহশপতিবার  এক পক্ষের কর্মী সমাবেশের মধ্য দিয়ে তা স্পষ্ট রুপ নিয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৩ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের কার্যলয়ে যুবলীগের আহবায়ক কমিটির এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে আহবায়ক কমিটির এক নং যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর জুলফিক্কার আলী জুলাইকে ডাকা হয়নি। এমনকি কমিটির অন্যতম সদস্য যশোর জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেনকেও সভায় ডাকা হয়নি। এর প্রতিবাদে জুলফিক্কার আলী জুলাই আওয়ামীলীগ কার্যালয়ে কর্মি সমাবেশের ডাক দেন ।

সকাল থেকেই আওয়ামীলীগের কার্যলয় বন্ধ থাকায় যুবলীগের এ অংশের নেতা কর্মীরা সেখানে ডুকতে পারেননি। বিকালে কার্যালয়ের সামনে পুলিশ পাহারা বসানো হয়। কিছুক্ষণ বাদে পুলিশ সদস্যরা সেখান থেকে থানা অভ্যন্তরে চলে যান। এরপর জুলফিক্কার আলী জুলাইয়ের নেতৃত্বে বন্ধ আওয়ামীলীগ কার্যালয়ের সামনেই কর্মী সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন জামদিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন, দোহাকুলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাচ্চু আহাম্মেদ, যুগ্ম আহবায়ক ফারুখ হোসেন, বন্দবিলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি খায়রুল হাসান খান হিরা, যুবলীগ নেতা কামাল হোসেন, আরিফ হোসেন, দিপংকর বিশ্বাস, তুহিন রানা, রেজয়ান হোসেন, আনোয়ার হোসেন, মান্নাফ হোসেন প্রমুখ।

স/এষ্