ঢাকাসোমবার , ২২ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় যশোর-নড়াইলে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

admin
জানুয়ারি ২২, ২০১৮ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর)সংবাদদাতা
রবিবার বাঘারপাড়ায় যশোর-নড়াইল সড়কের পার্শ হতে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। গতকাল রবিবার সকালে পুলিশ স্থানীয়দের সংবাদে যশোর নড়াইল রোডের ভাংগুড়া নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করে।ঘটনাস্থল বাঘারপাড়া ও নড়াইল সদর থানার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সকালের দিকে লাশ গ্রহনে দুই থানার পুলিশের মধ্যে ঠেলাঠেলি চলার পর বাঘারপাড়া থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে লাশ গ্রহন করে। বাঘারপাড়া থানার ওসি মঞ্জরুল আলম জানিয়েছেন, অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হবে। তার ডান কানে ও বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানা পুলিশ স্পষ্ট করে কিছু না বললেও স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি ক্রস ফায়ারের মত কোন ঘটনা হতে পারে।

স/এন