বাঘারপাড়া (যশোর ) প্রতিনিধি : উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ’’মাছ চাষে গড়বো দেশ -বদলে দেব বাংলাদেশ ’’এই পতিপাদ্য কে সামনে রেখে বাঘারপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ দিন সকালে কর্মসুচির মধ্যে ছিলো র্যালি, পোনা মাছ অবমুক্ত করন ,আলোচনা সভা । উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মসিয়ুর রহমান মৎস্য সপ্তাহের উদ্ধোধন ঘোষনা করেন।নির্বাহী অফিসার শাহনাজ বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন , মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান ,স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা হারূন অর রশিদ , প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম ,কৃষি কর্মকর্তা জাহিদুল আলম ,মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ।
স/এষ্

