সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলার কৃষকদের কাছে মিষ্টি আলু বা শাক আলু এক নতুন ফসলের নাম।
গত ২৬ নভেম্বর উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত এয়াকুব মোল্যার পুত্র ই¯্রাইল মোল্যার ৩৩ শতক জমিতে মিষ্টির আলুর এই প্রদর্শনী প্লট উদ্ভোধন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা করিম খান।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক ইব্রবিল মোল্যা, ইকবাল কবীর, লাভলু, লিটন হোসেন ও সাংবাদিক সাঈদ ইবনে হানিফ। কৃষি কর্মকর্তা বলেন মিষ্টি আলু একটি লাভ জনক ফসল। খরচ ও পরিশ্রম কম।
কার্তিক মাসের শুরু কিংবা শেষের দিকে লতা রোপন করতে হয়। ৯০ থেকে ১০০ দিনের মধ্যে আলু তোলা যায়। ৩৩ শতক জমিতে ৯০ থেকে ১০০ মণ আলো উৎপাদন হতে পারে।
বাজারে এর চাহিদাও বেশী। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় এই ফসলের উপর তেমন প্রভাব পড়ে না। তাই আগামীতে এই অঞ্চলের কৃষকগণ মিষ্টি আলু চাষে আগ্রহ দেখাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স/এষ্

