ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় মাদক ও সন্ত্রাস বিরোধি সমাবেশ


মার্চ ১৩, ২০১৭ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : গতকাল বাঘারপাড়ায় মাদক, জুয়া ও সন্ত্রাস বিরোধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকালে ছাতিয়ানতলা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি উক্ত বাজারে একজন গ্রাম ডাক্তারের নিকট থেকে ডিবি পুলিশ পরিচয়ে বার হাজার টাকা হাতিয়ে নেয় এক প্রতারক চক্র। গত কয়েকদিন ধরে উক্ত ডাক্তারের নিকট আরো টাকা দাবি করে আসছিল চক্রটি। বিষয়টি বাঘারপাড়া থানা পুলিশ জানতেপেরে গতকাল বিকালে বাজার ব্যবসায়িদের উপস্থিতিতে মতবিনিময় সভা করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান। তিনি এ সময় বলেন, যে কোন ঘটনায় তাকে যেন অবহিত করা হয়। তাহলে তিনি সাথে সাথেই বিষয়টির ব্যবস্থা নিতে পারবেন। সভায় তিনি মাদক ও সন্ত্রাস বিরোধি আলোচনা করেন। সমাবেশে উপস্থিত ছিলেন দরাজহাট ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, সাবেক চেয়ারম্যান জাকির হোসেনসহ বাজার ব্যবসায়ি নেতৃবৃন্দ।

স/ এষ্