ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় মাদকসেবীর তিন মাসের কারাদন্ড

admin
ডিসেম্বর ১, ২০১৯ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় মোহাম্মদ আলী (৩৭) নামে এক মাদকসেবীর তিন মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আফরোজ এ কারাদ-াদেশ দেন। মোহাম্মদ খাজুরা এলাকার জহুরপুর গ্রামের জামশেখা মোল্যার ছেলে।

খাজুরা ফাঁড়ির আইসি জুম্মান খান জানান, গত শনিবার রাতে জহুরপুর এলাকায় কিছুলোক মাদকসেবন করছিল। এসময় সেখানে অভিযান চালালে মাদকসেবন অবস্থায় মোহাম্মদ আলী নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের কারাদ-াদেশ দেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আফরোজ বলেন, জহুরপুর গ্রামে কয়েকজন মিলে মাদক সেবন করছিল। হাতেনাতে মাদক সহ অভিযুক্তকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে।

স/এষ্