ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় মধ্যবিত্ত ও নিম্ন বিত্ত পরিবারদের ঘরে ঘরে অভাবের সুর

admin
সেপ্টেম্বর ২৬, ২০২০ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ : একেতো করোনা দূর্যোগ তার উপর আবহাওয়ার বৈরি প্রভাব এ যেন মড়ার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্ত ও নিম্ন বিত্ত পরিবারের সংসারে।

করোনা দুর্যোগের কারণে কাজ হারিয়েছে অনেকেই। আবার কৃষক শ্রেণীর মানুষ বলছেন এ বছর দীর্ঘসময় ধরে বৈরি আবহাওয়ার কারণে ফসল উৎপাদন ভাল হয়নি। দীর্ঘদিন ধরে সংসারের চাহিদা মেটাতে না পারায় পরিবারের সাথে ভাল সম্পর্ক যাচ্ছে না কর্তা ব্যক্তিদের।

ব্যবসায়ী সহ বিশেষজ্ঞ মহল বলেছেন – গ্রামীন বাজারঘাট গুলো জমিয়ে রাখে কৃষক / কৃষক পরিবার ও ছোট খাট চাকুরীজীবিরা। এ বছর তাদের পকেটে টাকা নেই। কেনা বেচা কোন রকম চলছে। এভাবে আরো কিছুদিন চললে অধিকাংশ দোকান পাট বন্ধ হওয়ার আশাঙ্খা করছে তারা।

উপজেলার বাসুয়াড়ী, ধলগ্রাম, দরাজহাট, জামদিয়া এলাকার মধ্যবিত্ত থেকে নিম্ন বিত্ত শ্রেণীর শতাধিক পরিবারের সাথে কথা বলে জানা যায় গত কয়েকমাস ধরে তাদের সংসারে বিভিন্ন ধরণের অভাব অনাটন চলছে। তাঁরা বলেন গ্রামীন জনগোষ্ঠীর জীবন যাত্রার সাথে গোবাধী পশুর জীবন ও জড়িয়ে আছে অঙ্গাঅঙ্গি ভাবে। সংসারের অস্বচ্ছলতার সাথে সাথে গোবাধী পশুর খাদ্য সংকট নতুন মাত্রা যোগ হয়েছে।

অভাবে পড়ে কেউ কেউ কম দামে গরু, ছাগল বিক্রি করছেন কিন্তু তাতে সংসারের সব চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় মধ্যবিত্ত ও নিম্ন বিত্ত পরিবার গুলোর কর্তা ব্যক্তিদের দিন কাটছে চরম হতাশায়। সংসারের চাকা যেন আর ঘুরছে না তাদের ফলে সম্প্রীতির সংসারে দেখা দিচ্ছে নানা ধরণের অসম্প্রীতি।

ছিন্ন হচ্ছে পারিবারিক সম্পর্ক। খোঁজ নিয়ে জানা যায় মধ্য এবং নিম্ন বিত্ত পরিবার গুলোর সংসারে বিভিন্ন রকম অভাব দেখা দিলেও ভালই চলছে দিন মজুর ও অতি দরিদ্রদের সংসারের চাকা। তাদের সন্তানদের হাতে হাতে এখন স্মার্ট ফোন নিয়ে আড্ডা বাজিতে মেতে থাকতে দেখা যায় রাস্তার মোড়ে ও বাজার এলাকায়।

তাদের সংসারের কর্তা ব্যক্তিরাও এখন তেমন কোন কাজ কর্ম করে না। তবুও তাদের সংসারে অভাবের ছাপ নেই কেন জানতে চাইলে বিশেষজ্ঞ মহল বলেন – সরকারি বেসরকারি বিভিন্ন প্রকার দান অনুদান ও ভর্তুকি নিয়মিত পৌচাচ্ছে তাদের ঘরে। যে কারণে সংসার নিয়ে তাঁরা অনেকটাই চিন্তা মুক্ত।

স/এষ্