ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়ায় ভিন্ন মাত্রায় বাংলা নববর্ষ ১৪২৪ পালিত

admin
এপ্রিল ১৫, ২০১৭ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ-বাঘারপাড়া (যশোর): সারাদেশের সাথে তাল মিলিয়ে গতকাল যশোরের বাঘারপাড়ায় উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪২৪। বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাক-ঢোল বাজিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী, পেশা ও সংগঠনের ব্যানারে র‌্যালী সহকারে অংশ গ্রহন করে। অন্যদিকে বাংলা নববর্ষকে কেন্দ্র করে উপজেলার মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষ বরণ অনুষ্ঠান ও সভ্য সাংস্কৃতি চর্চায় মুসল্লিদের সুস্থ জ্ঞান ধারণা দিয়ে বিশষ আলোচনা করা হয় বলে মসজিদ কমিটির পক্ষ থেকে জানা যায়। এ বিষয়ে কথা উপজেলার বেশ কয়েকজন ইসলামী ব্যক্তিত্ব ও মসজিদের ইমামের সাথে। তারা বলেন বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান হতে পারে কিন্তু সেটা হতে হবে সভ্য সাংস্কৃতি চর্চার মাধ্যমে। নেচে গেয়ে অশ্লিল বেহাপনার মাধ্যমে কোন জাতি মঙ্গল কামনা করতে পারে না। এ ধরনের আচার অনুষ্ঠান নিছক অমঙ্গল বয়ে আনবে। কোন ধর্মই অশ্লিলতা সমর্থন করে না। নতুন বছরকে বরণ করতে হবে সৃষ্টি কর্তার গুণ কীর্তনের মধ্য দিয়ে। বাঙালী জাতি একটি সভ্য জাতি হিসেবে পরিচিত এটা আমাদের মনে রাখতে হবে।

স/ এষ্