বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্যে- যশোরের বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ ।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, সহকারী
কমিশনার (ভ‚মি) আবু সুফিয়ান, কৃষি কর্মকর্তা জাহিদুল আলম, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এফ এম আব্দুল মান্নান, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার ।
এসময় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ১’শ ২০টি ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আগামী বৃহস্পতিবার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি ঘটবে।
স/এন

