ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের ভোগান্তি চরমে

admin
ডিসেম্বর ২২, ২০১৭ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ :
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাঘারপাড়া জোনাল অফিসের আওতায় দশ হাজার গ্রাহক বিল পরিশোধে চরম ভোগান্তি পোহাচ্ছে।

এ এলাকার গ্রাহকরা ৬ থেকে ১৫ কিঃমিঃ দুরে উপজেলা সদরে অথবা বসুন্দিয়ায় গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন। ভোক্তভোগীদের অভিযোগে জানা যায়, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১এর আওতাধীন বাসুয়াড়ী ইউনিয়নের ২১টি গ্রাম ও জামদিয়া ইউনিয়নের ৭ / ৮টি গ্রামের মানুষের মিলন স্থল যশোর নড়াইল সড়কের চাড়াভিটা বাজার। এ বাজারে সোনালী ব্যাংকের একটি শাখা রয়েছে। বাঘারপাড়ার বিভিন্ন বাজারে অবস্থিত ব্যাংক শাখা গুলোতে পল্লী বিদ্যুৎ সমিতির হিসাব রয়েছে ব্যতিক্রম শুধু চাড়াভিটা বাজারের অবস্থিত এই ব্যাংকটিতে। এ শাখায় সমিতির কোন হিসাব নেই, যে কারণে বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকের ভোগান্তি পোহাতে হচ্ছে। গ্রাহকরা জানান, প্রতি মাসে তাদেরকে অনেক কষ্ট শিকার করে উপজেলা সদরে অথবা বসুন্দিয়ায় গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। তাদের দীর্ঘ দিনের দাবী এই শাখায় বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা করা হোক কিন্তু আজ অবধি তা কার্যকর হয়নি। এদিকে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সূত্রে জানা যায়, গ্রাহকদের বিল পরিশোধের সুবিধার্থে সমিতি কর্তৃপক্ষ সোনালী ব্যাংক লিঃ চাড়াভিটা শাখায় একটি হিসাব খোলার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে আমাদের দৈনিক নববাণী ও সত্যপাঠ প্রতিবেদককে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের সাবেক এক কর্মকর্তা জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া হিসাব খোলা সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান বিগত সময়ে এ বিষয়ে অনুমোদনের জন্য হেড অফিসে রিপোর্ট পাঠানো হয়েছিল। কিন্তু আজ অবধি এর কোন উত্তর আসেনি। এদিকে বৃহৎ এই জনগোষ্টীর ভোগান্তির বিষয়টি কর্তৃপক্ষের নজরে নেওয়া উচিত বলে মন্তব্য করেন এলাকার সচেতন মহল।

স/এষ্