মোঃ অাজম খাঁন,বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্কতা সৃষ্টি,বিজ্ঞানের বিকাশ ও নতুন নতুন আবিষ্কারের সক্ষমতা অরজনের লক্ষ্যে বাঘারপাড়ায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।যৌথভাবে ইন্টারনেট সপ্তাহেরও উদ্বোধন করা হয়েছে।।
বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার যশোর- ৪ অাসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় এ মেলার উদ্বোধন করেন।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান মশিয়ুর রহমান ও পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু।এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন এবং মাধ্যমিক পর্যায়ের বহু শিক্ষার্থীরা।
প্রদর্শনীতে মোট ১২টি স্টল বসানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি, নয় ইউনিয়নের তিনটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি। সংসদ সদস্য রনজিৎকুমার রায় স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদেরকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে তিনি ৫০ হাজার টাকা প্রদান করেন।
স/এষ

