বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় যশোর – নড়াইল সড়কে চলন্ত বাসের টিউব বার্স্ট হয়ে মেহেগনি গাছে অাছড়ে পড়ায় গাড়ির হেলপার রাজু হোসেন (৩৪) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া এ দুর্ঘটনায় কমবেশি ত্রিশজন আহত হন।
শুক্রবার বেলা সাড়ে দদশটার দিকে যশোর-নড়াইল সড়কের করিমপুর মাধ্যামিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বাঘারপাড়া থানা, হাইওয়ে ফাঁড়ি ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করেন। এদের মধ্যে সাতজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নয়জনকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর যশোর-নড়াইল সড়কে প্রয় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
যশোর থেকে ছেড়ে (নারায়ণগঞ্জ ব-০৪-০০৪৮) বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে নড়াইল যাচ্ছিল। বেলা সাড়ে দশটার দিকে করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বাসের সামনের বাম পাশের চাকার টিউব বার্স্ট হয়ে যায়। এসময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের মেহগুনি গাছের সঙ্গে প্রচন্ড বেগে ধাক্কা খেয়ে গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। এই দুর্ঘটনায় গাড়ির হেলপার রাজু হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
দুর্ঘটনাস্থল থেকে বাঘারপাড়া থানার এসআই নিয়ামুল ইসলাম বলেন, বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে আছে। নিহত হেলপার নড়াইল জেলার চাঁচড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে রাজু হোসেন।
যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আহতরা হলেন, গাড়ির সুপারভাইজার তুলারামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রাজু আহম্মদ (৩০), বাসের যাত্রী যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মোমিনের ছেলে মাহবুবু (৫০), তার স্ত্রী আলেয়া বেগম (৪০), বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের জলিলের স্ত্রী আঞ্জুরা খাতুন (৩০), একই গ্রামের রুব্বা (৪), অজ্ঞাত নারী (৩০), ঢাকার কেরানিগঞ্জের ধীরঞ্জনের ছেলে সাধনকুমার (৪০)। এ ছাড়া নড়াইল সদর হাসপাতালে অারও নয়জন অাহত রুগী ভর্তি হয়েছে বলে জানা গেছে।
স/এষ্

